সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ব্যতিক্রমী ও সুস্বাদু ডিমের মালাই পোলাও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৯ বার

যারা ডিম এবং পোলাও – দুটোই পছন্দ করেন, তাদের জন্যে মুখরোচক একটি রেসিপি ডিমের মালাই পোলাও। বাসার ছোটরা কিন্তু খুবই পছন্দ করে এটি। ব্যতিক্রমী ও সুস্বাদু এই রেসিপিটি তো, আসুন জেনে নেওয়া যাক।
উপকরণ :
ডিম ৬টা, চাউল ৫০০ গ্রাম, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, ঘন দুধ বা মালাই আধা কাপ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, লবন ও চিনি স্বাদমতো, গাজর কুচি ১ টা, কাঁচা মরিচ ৫/৬টা, সয়াবিন তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ, হলুদ রং ১ চিমটি।
রান্নার প্রণালি :
পানিতে লবন দিয়ে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। পরে লবন হলুদ রং মাখিয়ে ফ্রাইপ্যানে হালকা ভেজে নিন। এবার হাড়িতে সয়াবিন তেল গরম হলে এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। এরপর পরিমানমতো পানি দিন।
এই পর্যায়ে চিনি, লবন, ধুয়ে রাখা চাউল দিন। ঢাকনাসহ রান্না করুন ১০ মিনিট। পরে গাজর কুচি, কাঁচা মরিচ, ঘি, ভেজে রাখা ডিম দিয়ে দমে রাখুন ১০/১৫ মিনিট। শেষে এর উপরে মালাই ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, রান্না হয়ে গেলো ডিমের মালাই পোলাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories