সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শীর্ষে ব্রাজিল, বাংলাদেশ-আর্জেন্টিনার অবস্থান কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৮০ বার

প্রথমবার ফুটসালের র‌্যাঙ্কিং প্রকাশ করলো আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। নারী ও পুরুষ উভয় বিভাগে যেখানে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। তবে নারী বিভাগের তুলনায় পিছিয়ে আর্জেন্টিনার পুরুষরা। অন্যদিকে পুরুষ বিভাগে স্থান না পেলেও নারী বিভাগে ৪৪তম স্থানে বাংলাদেশ।
ফুটসাল, ফুটবলেরই আরেকটি সংস্করণ। যেখানে ফুটবলের তুলনায় মাঠ ও গোলপোস্টের আকার ছোট। মূল ফুটবলের তুলনায় খেলোয়াড়ের সংখ্যাটাও থাকে কম। এক কথায়, ইনডোরে পাঁচজনের যে ফুটবল, সেটাই ফুটসাল। ইউরোপ, লাতিন আমেরিকাসহ সারা পৃথিবীব্যাপী এ খেলাটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।
ফিফার স্বীকৃতিতে ১৯৮৯ সাল থেকে নিয়মিত এর বিশ্ব আসরও বসছে। তবে এতদিন এর কোনো র‌্যাঙ্কিং ছিল না। সোমবার প্রথমবার ফুটসালের র‍্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। ফুটসালের প্রথম র‍্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে ৪৬০০টি ফিফা ‘এ’ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই আন্তর্জাতিক ‘এ’ ম্যাচের মর্যাদা পায়।
প্রথম প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নারী-পুরুষ উভয় বিভাগেই শীর্ষে আছে ব্রাজিল। ফুটসালে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পর পুরুষ বিভাগের দুইয়ে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের। দ্বিতীয় সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান তিনে। এশিয়ার দেশ ইরান চারে আর ২০১৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে পাঁচে।
ফুটসালের প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে আছে মোট ১৩৯টি দল। এই ১৩৯ দেশের মধ্যে নেই বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে মালদ্বীপ। তাদের অবস্থান ১১০ নম্বরে। নেপাল ১২১ নম্বরে আর ভারত ১৩৫ নম্বরে।
পুরুষ বিভাগে না থাকলেও নারী বিভাগে বাংলাদেশের অবস্থান ৪৪তম। নারী বিভাগে জায়গা করে নেয়া মোট ৬৯টি দেশের মধ্যে শীর্ষে আছে ব্রাজিল। দুইয়ে স্পেন, তিনে পর্তুগাল, চারে আর্জেন্টিনা আর পাঁচে কলম্বিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories