সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রোহিতের হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চান যুবরাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭৬ বার

আইসিসি ইভেন্টে শিরোপা লম্বা সময় ধরেই পাচ্ছে না ভারত। তবে এবার এ অধ্যায়ের ইতি দেখতে চান যুবরাজ সিং। তিনি খুব করেই চাইছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা রোহিতের হাতেই উঠুক।
২০১১ সালের পর আবার বিশ্বকাপ জিতবে ভারত। এমনটাই বিশ্বাস যুবরাজের। আইসিসির সঙ্গে আলাপকালে যুবরাজ বলেছেন, সত্যি আমি রোহিত শর্মাকে একটি বিশ্বকাপ ট্রফি এবং একটি বিশ্বকাপ পদকসহ দেখতে চাই। সত্যিকার অর্থেই সে এটার প্রাপ্য।
‘(রোহিতের উপস্থিতি) খুব গুরুত্বপূর্ণ হবে। আমাদের সত্যি ভালো একজন অধিনায়ক দরকার। দরকার একজন বুদ্ধিদীপ্ত অধিনায়ক, যে কি না চাপের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারে। রোহিত সে রকমই একজন। যোগ করেন যুবরাজ।
রোহিতের অধিনায়কত্ব নিয়ে যুবরাজ বলেছেন, ‘আমাদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া ম্যাচে সে অধিনায়ক ছিল। সে পাঁচটি (অধিনায়ক হিসেবে) আইপিএল ট্রফি জিতেছে। ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য তার মতো একজনকেই প্রয়োজন।
যুবরাজ আরও বলেছেন, ‘যে যত সাফল্যই পাক না কেন, ব্যক্তি হিসেবে বদলাবে না। এটাই রোহিত শর্মার সৌন্দর্য। সে মজাপ্রিয় মানুষ, সব সময় দলের সবার সঙ্গে মজা করে। মাঠে অনেক ভালো একজন নেতা এবং ক্রিকেটে আমার অন্যতম কাছের বন্ধু।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories