বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

ইউটিউবে আসছে নতুন চমক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৭০ বার

অবশেষে ইউটিউব তার প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যে নতুন একটি এআই সুবিধা যুক্ত করতে যাচ্ছে। এর ফলে ইউটিউবের প্রিমিয়াম ব্যবহারকারীরা স্বচ্ছন্দে ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্য দেখার সুযোগ পাবে ‘জাম্প অ্যাহেড’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে। ব্যবহারকারী নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ইংরেজি ভাষায় তৈরি আকারে বড় যেকোনো ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন। ফলে কম সময়ে পুরো ভিডিও দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে বারবার ডাবল ট্যাপ করে ১০ সেকেন্ড বাড়িয়ে দেখার দিন চলে গেছে। এখন জাম্প অ্যাহেড কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু পর্যালোচনা করে উল্লেখযোগ্য দৃশ্য শনাক্ত করে ব্যবহারকারীদের দেখাবে ইউটিউব। এর ফলে বারবার ভিডিও স্কিপ না করে সহজেই উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখতে পারবেন ব্যবহারকারীরা।
জাম্প অ্যাহেড সুবিধা চালু হলে ইউটিউবে থাকা ভিডিওর নিচে নতুন একটি বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলেই ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দেখা যাবে। তবে বাটনটিতে ক্লিক না করলে বর্তমানের মতোই পুরো ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা জাম্প অ্যাহেড সুবিধা ব্যবহার করতে পারবেন ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে। পর্যায়ক্রমে অন্য দেশেও এ সুবিধা চালু করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories