সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ভয়াবহ শঙ্কার কথা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫৬ বার

দেশে করোনা সংক্রমণের হার অস্বাভাবিক হারে বেড়েছে। দেশের হাসপাতালগুলোর কোভিড বেড (শয্যা) ক্রমেই ফুরিয়ে আসছে। এই মুহূর্তে বিধিনিষেধ না মানলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এই শঙ্কা প্রকাশ করেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, দেশের করোনা সংক্রমণ রোধে আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে বিনাপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, আক্রান্তদের মধ্যে মাত্র ১০ ভাগ মানুষর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। যারমধ্যে একটি অংশ মুমূর্ষু অবস্থায় পৌঁছাবে। এসব রোগীদের মধ্যে কারও কারও মাল্টি অর্গান ফেউলিইর হতে পারে। এসব রোগীদের বাঁচানো কঠিন হয়ে পড়বে। কোভিড চিকিৎসায় অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপজেলাসহ সব স্থানে লোফ্লো অক্সিজেন দেওয়া হয়। এআরবি মাস্কোর মাধ্যমে মিনিটে ১৫ লিটার অক্সিজেন দেওয়া যায়। যদি ১৫ লিটারের বেশি অক্সিজেন প্রয়োজন হয় তাহলে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, সি প্যাপ বা বাইপ্যাপ দিয়ে অক্সিজেন দেওয়া যায়। এর বেশি অক্সিজেন প্রয়োজন হলে তাকে আইসিইউতে ভেন্টিলেটর দিয়ে অক্সিজেন দিতে হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories