বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ইউনাইটেডের বড় হার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৯ বার

চলতি মৌসুম ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগ টেবিলের নিচের দিকে থাকার পাশাপাশি দলটি গতকাল রাতে হেরেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
প্রথমার্ধে দুই গোলের পর রেড ডেভিলসার পরের অর্ধে হজম করে আরও দুই গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-০ ব্যবধানে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। এই নিয়ে লিগে সবশেষ ১০ ম্যাচের চারটিতেই হারল ইউনাইটেড; বাকি ছয় ম্যাচের চারটি ড্র, জয় পেয়েছে মাত্র দুটিতে।
ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি প্যালেস। দ্বাদশ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান ওলিসে। বক্সের মাঝামাঝি থেকে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে মাতেতা। বিবর্ণ ইউনাইটেড কেবল গোলই হজম করে যাচ্ছিল।
বিরতির পর ৫৮তম মিনিটে ইউনাইটেডের জালে আরও এক গোল দেন টাইরিক মিচেল। আট মিনিট পর নিজের দ্বিতীয় গোলে প্যালেসের জয় একরকম নিশ্চিতই করে ফেলেন ওলিসে। ডান দিক থেকে বক্সে ঢুকে জোরাল উঁচু শটে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।
লিগে ১৩তম হারে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ইউনাইটেড। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে ছয়ে নিউক্যাসল ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে প্যালেস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories