বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৮ বার

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ২ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। সফরকারীদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে লিড নিয়েছে লাল-সবুজের দল, আজ মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক সিকান্দার রাজা।
সিরিজের প্রথম দুই ম্যাচেই টসে জিতেছিলেন টাইগারদের অধিনায়ক শান্ত। তবে আজ টসে হারতে হয়েছে তাঁকে, আর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রাজা।
প্রথম দুই ম্যাচ জয়ের পর টাইগারদের সামনে আজই সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। শরিফুল ইসলাম এবং শেখ মেহেদীকে দেয়া হয়েছে বিশ্রাম। এ দুজনের বদলে আজ খেলবেন তানজিম সাকিব এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories