বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

লকডাউনে চাকরি ছেড়ে বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, পাবনা
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২৫ বার

পাবনার ফরিদপুরে বসত ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো স্বামী মানিক হোসেন (২১) ও স্ত্রী লাইলি আক্তার রিনা খাতুন (১৮)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচান্দক গ্রামের খায়রুল মোল্লার ছেলে মানিক কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এক পর্যায়ে একই কারখানায় কর্মরত রিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ৬ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মানিক। রিনার বাড়ি চাঁদপুর জেলায়। 

পোশাক কারখানায় কর্মরত অবস্থায় করোনার লকডাউনের কারণে প্রায় তিন মাস আগে ওই দম্পতি ফরিদপুর চলে আসেন। বাড়িতে আসার পর থেকেই মারাত্মক অর্থকষ্টে ভুগছেন ওই স্বামী স্ত্রী সহ পরিবারের সদস্যরা। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হত। আজ দুপুরেও ঝগড়া করে দুজনেই নিজেদের ঘরে চলে যায়। বিকালে সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories