বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: মূল পর্বে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৬ বার

চলতি বছরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। রোববার আবুধাবিতে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠেই দল দুটি এ যোগ্যতা অর্জন করে। এ বছরের অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।
১০ দলের এই টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি রোববার প্রকাশ করেছে আইসিসি। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের কে কোন গ্রুপে খেলবে, তা নির্ধারণ হবে বাছাইপর্বের ফাইনালের ফলের ওপর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দুটি টিকিটের জন্য বাছাইয়ে নেমেছিল ১০টি দল। গ্রুপপর্ব পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।
গতকাল প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্কটল্যান্ড। পরের ম্যাচে শ্রীলঙ্কা স্বাগতিক আরব আমিরাতকে হারায় ১৫ রানে।
দুই ফাইনালিস্ট আগামীকাল আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে। জয়ী দল বিশ্বকাপের মূলপর্বে ‘এ’ গ্রুপে থাকবে। ‘এ’ গ্রুপে থাকা অন্য চারটি দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বিশ্বকাপ বাছাইপর্বের রানার্সআপ দল খেলবে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।
৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একই দিনে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে বাছাই উতরে আসা দলের বিপক্ষে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories