বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

গোপন কথা ফাঁস করলেন টেন হ্যাগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৪ বার

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের ভবিষ্যত অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। ইংল্যান্ড জাতীয় দল ও প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের কিংবদন্তি অ্যালান শিয়েরার মনে করেন, মৌসুম শেষেই চাকরি হারাবেন টেন হ্যাগ। এরই মধ্যে এক সাক্ষাৎকারে দলবদল নিয়ে গোপন কথা ফাঁস করেছেন তিনি।
সম্প্রতি স্কাইকে দেয়া এক সাক্ষাৎকারে এরিক টেন হ্যাগ বলেছেন, আমি হ্যারি কেইন ও ফ্রেঙ্কি ডি ইংয়কে দলে ভেড়ানোর চেষ্টা করেছিলাম।
দুই মৌসুম জুড়েই ছিল আমার সেই চেষ্টা।
ইউনাইটেড কোচ বলেছেন, ‘ধারণা করা হয়েছিল ডি ইংয়ের জায়গায় ক্যাসেমিরো পরিপূরক হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তবে সেটি হয়নি। আর আপনি জানেন কেইন আপনাকে ৩০টি গোল এনে দেবে। সেজন্য আমি গত বছর তাকে চুক্তি করানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চুক্তি করতে পারিনি। তার বদলে আমরা রাসমাস হজলুন্ডকে নিয়েছি। সেও আপনাকে ৩০ গোল এনে দেবে। কিন্তু তাকে সময় দিতে হবে।
এ দিকে মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইউসিএলে মাত্র ১ জয় নিয়ে গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্রথম পর্বেই থেমেছে তাদের যাত্রা। প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নন্স লিগ, সব আসরেই নাজেহাল অবস্থায় এরিক টেন হ্যাগের দল। তাতে তার গদি নিয়ে টানাটানি শুরু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories