বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

এবার বিশ্বকাপে কিপিংয়ের দায়িত্ব হারাচ্ছেন লিটন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮২ বার

টি টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন জাকের আলী অনিক। জিম্বাবুয়ে সিরিজের আগেই মিলেছিল এমন ইঙ্গিত। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হাতে গ্লাভস ওঠায় স্পষ্ট হয় যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের আসরে জাকের আলীই থাকবেন উইকেটরক্ষক হিসেবে। সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। ব্যাট হাতে রান নেই, যার প্রভাব পড়ছে উইকেটের পেছনেও।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরুর আগে প্রেস কনফারেন্সে অধিনায়ক শান্তর কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপে কে করবেন উইকেটকিপিং করবেন। অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে নজর রাখতে বলেছিলেন। ম্যাচের দিন স্পষ্ট হলো যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্ব আসরে জাকের আলীর হাতেই উঠছে কিপিং গ্লাভস।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ব্যাট হাতে রান না পাওয়া, প্রভাব ফেলেছে উইকেটের পেছনেও। লঙ্কা সিরিজের মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচ খেলেছিলেন। শাইনপুকুরের বিপক্ষে একাধিক ক্যাচ আর স্টাম্পিং মিস করেছেন লিটন। রান খরার কারণে কিছুটা মানসিক চাপে আছেন এই ড্যাসিং ওপেনার।
লঙ্কা সিরিজ শেষে আবাহনীর জার্সিতে আরো দুই ম্যাচ খেলেছেন তিনি। তবে উইকেটকিপিং করার বাড়তি চাপ নেননি টাইগার ওপেনার। ওই ম্যাচে একটি হাফ সেঞ্চুরি এবং পরের ম্যাচে ৩৩ রান আসে তার ব্যাট থেকে। জাতীয় দলেও একই পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
লিটনের ব্যাটে রান দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো শুরুর পাশাপাশি বাড়তি আত্মবিশ্বাসও যোগ হবে টিম বাংলাদেশে। দলের স্বার্থে নেয়া সিদ্ধান্ত বিশ্বকাপে কতটা কাজে দিবে সেটাই বড় প্রশ্ন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories