রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জুতার মধ্যে স্বর্ণ পাচার, বাস থেকে আটক চোরকারবারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৮৯ বার

খুলনায় একটি যাত্রীবাহী বাস থেকে সাতটি স্বর্ণের বারসহ মো. আবু কালাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আবু কালাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. আলী আহমেদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সাচিবুনিয়া মোড় এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা এলাকায় অভিযান চালিয়ে ইমাদ পরিবহনের একটি বাস থেকে আবু কালাম নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়েছে।
এসময় তার জুতার মধ্য থেকে ছয়টি বড় ও একটি ছোট স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৭৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
তাজুল ইসলাম বলেন, আবু কালাম ঢাকা থেকে স্বর্ণ নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন। তিনি প্রতি মাসে ৫-৬ বার স্বর্ণ ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যান। শুধু আবু কালামই নয়, অনেকেই স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে জড়িত। আমরা অনুসন্ধান করছি। গত মাসেও ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছিল। এর সঙ্গে জড়িত গড ফাদারদের আটক করে আইনের আওতায় আনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories