রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

গাজীপুরে দুই মাদক কারবারিকে বিয়ার ক্যানসহ আটক করেছে পুলিশ

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৭৯ বার

গাজীপুর মহানগরের কাশিমপুরে রয়েল ডাচ বিয়ারসহ (২) মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর মেট্রো থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমপুর থানাধীন ( ৫ নং ওয়ার্ডের ) শৈলডুবী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই এলাকার আলা মিয়ার ছেলে হাসান আলী ওরফে বাবু (১৯) এবং একই এলাকার জালু মিয়ার ছেলে ফরহাদ হোসেন(২৪)

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক(এসআই) দীপঙ্কর রায় বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে ৬০ ক্যান রয়েল ডাচ বিয়ারসহ আটক করা হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা গাজীপুরের কাশিমপুর এলাকাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে আদালত পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories