রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দিল্লির বিরুদ্ধে নামার আগে চাপে কলকাতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার

জমে উঠেছে আইপিএল। প্রতিটি ম্যাচের পরে বদলে যাচ্ছে পয়েন্ট তালিকা। একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা বজায় রেখেছে। ধরাছোঁয়ার বাইরে তারা। বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে তিনটি জায়গা দখলের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ম্যাচের আগে চাপ বেড়েছে কেকেআরের।
আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। রাজস্থানের নেট রান রেট ০.৬৯৪। আগের ম্যাচে ঘরের মাঠে হারলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে কেকেআর। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। এখনও কেকেআরের নেট রান রেট (০.৯৭২) সব থেকে বেশি। তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদেরও পয়েন্ট ১০। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। তাঁদের নেট রান রেট ০.৮১০।
পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলিরও পয়েন্ট ১০। অর্থাৎ, ১০ পয়েন্টে রয়েছে পাঁচটি দল। শুধুমাত্র নেট রান রেট আলাদা রেখেছে তাদের। চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের নেট রানরেট ০.০৭৫। পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস। লখনউয়ের (০.০৫৯) নেট রানরেট দিল্লির (-০.২৭৬) থেকে বেশি।
সাত নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট -১.১১৩। পরের তিনটি দলের পয়েন্ট ৬। আট নম্বরে পঞ্জাব কিংস। নবম স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট সমান হলেও রান রেটে পঞ্জাব (-০.১৮৭) এগিয়ে মুম্বই (-০.২৬১) ও বেঙ্গালুরুর (-০.৪১৫) থেকে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories