শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার

ইতালিয়ান সিরি-এ লিগের নতুন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে গতকাল তুরিনোর ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে। সিরি-এ লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে ইন্টার ২-০ গোলে জয়ী হয়েছে।
ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন মারিয়া সোল ফেরেইরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্টে।
৪৯ মিনিটে হেনরিখ মাখিটারিয়ানকে ফাউলের অপরাধে তুরিনোর আদ্রিয়েন টামেজেকে লাল কার্ড দেখান ফেরেইরি কাপুতি। পুরো ঘটনাটি নিখুঁতভাবে বিশ্লেষনের জন্য তিনি পিচ-সাইড মনিটরের সহযোগিতা নিয়েছেন। এরপর ৬০ মিনিটে মার্কোস থুরামকে ফাউলের অপরাধে মাত্তেও লোভোতোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিতে কোন ভুল করেননি কাপুতি। স্পট কিক থেকে ইন্টারের ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানগ্লু।
২০২২ সালে সাসুলো বনাম সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত ৩৩ বছর বয়সী ফেরেইরি কাপুতি এ পর্যন্ত সিরি-এ লিগে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন। এর আগে এই তিন রেফারি একসাথে ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ ছাড়াও কোপা ইতালিয়াতে ২০১৩ সালে নাপোলি বনাম ক্রিমোনেসের শেষ ১৬-এর ম্যাচটিতেও দায়িত্ব পালন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories