রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শুনেছি তামিম সামনের বছর থেকে খেলবে: বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮৯ বার

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এখনও অনিশ্চিত। অনেকের মতে, সাবেক বাংলাদেশ অধিনায়ককে আর কখনো জাতীয় দলে দেখাই যাবে না। তবে তার বাংলাদেশ দলে ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি শুনেছেন, আগামী বছর ফের জাতীয় দলে ফিরতে পারেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
রোববার সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে। সে প্রথমে জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপরে আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।
২০২৩ ওয়ায়নডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম। এর আগে, হুট করেই জাতীয় দল থেকে তিনি নিয়েছিলেন অবসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই অবসর ভাঙলেও নানা কারণে পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি তাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories