শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসা থেকে জবা আক্তার যুথি (১৩) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা শাকিন উল আলম ও গৃহকর্ত্রী নূরই জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গৃহকর্মী জবা জয়পুরহাট সদরের হালপট্টি পুরানা পৈইল গ্রামের জুয়েল মন্ডলের মেয়ে।
শুক্রবার রাত ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অচেতন অবস্থায় জবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, ‘আমরা ৯৯৯-এ খবর পেয়ে খিলগাঁও থানার বনশ্রীতে একটি বাড়ির তৃতীয় তলায় যাই। সেখানে গিয়ে জবা আক্তার যুথি নামে ওই গৃহকর্মীকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মেয়েটিতে মৃত ঘোষণা করেন।’
আব্দুর রহিম আরও বলেন, এক বছর আগে ওই বাসায় গৃহকর্মীর কাজে আসে জবা। রাতে তারা বাসায় এসে ওই গৃহকর্মীকে খুঁজে না পেয়ে পাশের রুমে গিয়ে মেয়েটিকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন।
জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্তা এবং গৃহকর্ত্রীকে থানায় আনা হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories