শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে হার পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার

ফিফটির ইনিংসে পাকিস্তানকে লড়াইয়ে রেখেছিলেন ফখর জামান। তবে ম্যাচ জিতিয়ে নায়ক বনে যাওয়ার সুযোগ ছিল অবসর থেকে ফিরে আসা ইমাদ ওয়াসিমের সামনে। আশাও জাগিয়েছিলেন তিনি। কিন্তু শেষ বলটা সীমানার ওপারে ফেলতে পারলেন না তিনি।
তাতে ৪ রানের আক্ষেপের হার নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেয়া ১৭৯ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রানে থেমেছে পাকিস্তান। তাতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৮ রান। প্রথম বলে চার হাঁকিয়ে পরের বলে আউট উসামা মীর। অবশ্য তখনো স্বাগতিকদের আশা হয়ে ছিলেন ইমাদ। তৃতীয় বলে এক রান নিয়ে তাকে স্ট্রাইক দেন মোহাম্মদ আমির। চতুর্থ বলে দুই রান আর পঞ্চম বলে চার মেরে শেষ বলের জন্য সমীকরণ ৬ রানে নামিয়ে আনেন তিনি।
কিন্তু শেষ বলে ছয় হাঁকিয়ে নায়ক হতে পারেননি তিনি। জিমি নিশামের অফ স্টাম্পের বাইরে পড়া বল কাভার পয়েন্টে পাঠিয়ে এক রানের বেশি নিতে পারেননি ইমাদ। শেষ পর্যন্ত ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি। দারুণ এ ক্যামিও ইনিংসের পরও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
এর আগে রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি দুই ওপেনার সাইম আইয়ুব ও বাবর আজম। ৪ বলে ৫ রান করে বাবর আর ১৫ বলে ২০ রান করে আউট হন আইয়ুব। দলীয় ৪৬ রানে ব্যক্তিগত ১৬ রানের ইনিংস খেলে আউট হন উসামা খান। দলের হাল ধরেন ফখর জামান। তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন শাদাব খান (৭)। তবে পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদকে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন তিনি। তুলে নেন ফিফটি। ইফতিখার ২০ বলে ২৩ রান করে দলীয় ১৩৮ রানে আর ফখর ৪৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬১ রান করে দলীয় ১৪৬ রানে আউট হন। তাদের বিদায়ের পর শেষদিকে পাকিস্তানকে জয়ের আশা দেখিয়েছিলেন ইমাদ। নিউজিল্যান্ডের পক্ষে ২৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন উইলিয়াম ও’রোর্কে।
এর আগে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিন টপ অর্ডার ব্যাটার। টিম রবিনসন ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ১৫ বলে ২৮ রান করেন টম ব্লানডেল আর ডিন ফক্সক্রফট ২৬ বলে ৩৪ রান করেন। এছাড়া ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন মাইকেল ব্রেসওয়েল। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি ২০ রানে ৩ উইকেট নেন। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ২৭ এপ্রিল মুখোমুখি হবে দুদল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories