রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সিদ্ধান্ত বদল, আরও ১ বছর বার্সায় থাকছেন জাভি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার

সিদ্ধান্ত বদলালেন জাভি হার্নান্দেজ। টানা ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে বছরের শুরুতে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে তিন মাসের ব্যবধানে সেই ঘোষণা থেকে সরে এসেছেন। ক্যাম্প ন্যুতে থেকে যাওয়ার কথাই জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
সংবাদ সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে বার্সা। পূর্বের চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকছেন জাভি।
বিবিসি জানিয়েছে, লাপোর্তার বাড়িতে জাভির সঙ্গে আলোচনা হয়েছে তাদের, সেখানে ক্লাবের পক্ষ থেকে জাভিকে থেকে যেতে চাপ দেওয়া হয়েছে। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন জাভি।
লা লিগার ঐতিহ্যবাহি ক্লাবটির সুদিন ফিরিয়ে আনার আশা নিয়ে ২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন ক্লাব কিংবদন্তি জাভি। মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বার্সা। গত সপ্তাহে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেছে তারা। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে ১১ পয়েন্টে।
জানুয়ারিতে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারার পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তখন তার কাছে মনে হয়েছিল, ক্লাবের কোনো সঠিক দিকনির্দেশনা নেই এবং এই চাকরিটিও বেশ নির্মম।
জাভির ক্লাব ছাড়ার ঘোষণার পরই বার্সার পারফরম্যান্স কিছুটা উন্নতিও হয়েছিল। সর্বশেষ রিয়াল মাদ্রিদের কাছে হারার আগে লিগে টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা। এএফপি জানিয়েছে, জাভির ঘোষণার পর সাবেক জার্মান কোচ হ্যান্সি ফ্লিক ও ব্রাইটন কোচ রবার্তো ডি জারবিকে বিবেচনায় নিয়েছিল বার্সা।
তবে বার্সেলোনা বি দলের কোচ রাফায়েল মারকুয়েজের সঙ্গেই মূলত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল ক্লাবটির। বিবিসি জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে বার্সার পারফরম্যান্সের যদি উন্নতি না হয় তাহলে পেপ গার্দিওলা, লুইস এনরিকে, মিকেল আরতেতার মতো কোনো হাই প্রোফাইল কোচকে রাজি করানোর চেষ্টা করবে বার্সা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories