রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা জিম্বাবুয়ের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
বুধবার এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। দলের নেতৃত্ব থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ঘোষিত স্কোয়াডে আছেন ১ নতুন মুখ। যদিও অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে শক্তিশালী দলই সাজিয়েছে জিম্বাবুয়ে।
দলে নতুন মুখ জনাথন ক্যাম্পবেল। এ ছাড়া আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা বাকিরা আছেন এই সিরিজে।
৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজ। ৫ ও ৭ মে একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এর মধ্যে প্রথম দুটি ম্যাচ হবে সন্ধ্যা ছয়টায়, তৃতীয়টি দুপুর ৩টায়। সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ হবে ঢাকায়। মিরপুরে ১০ মে চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায় এবং ১২ মে শেষ ম্যাচ শুরু হবে ১০টায়।
জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories