রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

ঘণ্টায় ১৬ লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড় !

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০৫ বার

১৬ লক্ষ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ধেয়ে আসছে পৃথিবীর দিকে এক শক্তিশালী সৌর ঝড়। স্পেসওয়েদার ওয়েবসাইট এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বলা হচ্ছে, আজ অথবা কাল সোমবার এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্পত্তি। এই ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। যার জেরে জিপিএস এবং মোবাইল সিগনালে বিঘ্ন ঘটতে পারে।গেল মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। 

উল্লেখ্য, তবে এই সৌর ঝড়ের জেরে বিশ্বের বেতার, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories