সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

লা লিগায় কোনো গোললাইন প্রযুক্তি না থাকাটা লজ্জার : জাভি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার

রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে পরাজয়ের পর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকাটা সত্যিই অপমানজনক।
কর্নার থেকে লামিন ইয়ামালের শট মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিন অনেকটাই পোস্টের ভিতর থেকে রক্ষা করেন। কিন্তু কোন ধরনের গোল-লাইন প্রযুক্তি না থাকায় বলটি শেষ পর্যন্ত গোললাইন অতিক্রম করেছিল কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়। বার্সেলোনা অবশ্য এর বিরুদ্ধে জোড় প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি বলটি গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু ভিএআর তাদের দাবি নাকচ করে দেয়। ওই সময় ম্যাচের স্কোর ছিল ১-১।
এ ব্যাপারে ম্যাচ শেষে অভিযোগ করে বলেন, ‘বিষয়টি অপমানজন। প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার মত শীর্ষ লিগগুলোতে এই ধরনের প্রযুক্তি না থাকা মেনে নেয়া যায়না। আমরা যদি বিশে^র সেরা লিগ খেলার দাবি করে থাকি তবে আমাদের আধুনিক প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রযুক্তির সঙ্গে অবশ্যই তাল মিলিয়ে চলতে হবে।’
বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানও কোচের এই বক্তব্যের সাথে একমত পোষন করে বলেছেন, ‘এটা ফুটবলের জন্য লজ্জাজনক। আমার বলার কোন ভাষা নেই। এখন বিশে^ সবার কাছেই অর্থ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য কোন অর্থ নেই।
জাভি আরও বলেন, ‘মাদ্রিদ একটি অসাধারণ লিগ খেলেছে। প্রায় শিরোপা কাছাকাছি তারা পৌঁছে গেছে। আমি মনে করি আজকের ম্যাচে আমাদের অবশ্যই জয়ী হওয়া উচিত ছিল। ম্যাচের আবহ অন্তত তাই বলে। দারুনভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তিন পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল।
এর আগে বুধবার ম্যানচেস্টার সিটিকে পেনাল্টিতে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে মাদ্রিদ। এ সম্পর্কে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমি সত্যিই দারুণ গর্বিত। কারন পরপর আমরা দুটি বড় ম্যাচ খেলেছি। এখন আমাদের মৌসুমের শেষ অংশের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা এই মুহূর্তে অনেকটাই স্বস্তিদায়ক অবস্থানে আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories