সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত কুমিল্লা মুরাদনগরে ডক্টরস ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল অনুমোদনহীন পরিচালনার অভিযোগ জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ দ্রুততম সময়ের মধ্যে অপ্রতিম হত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪ কিশোরগঞ্জে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

হালুয়াঘাটে এম্বুলেন্সে ২৪০ বোতল ভারতীয় মদসহ এক জন আটক

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার

হালুয়াঘাটে এম্বুলেন্সে করে মাদক পাচারকালে ২৪০ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। রবিবার মধ্যরাতে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার ও ওসি মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে এসআই আলাউদ্দিন সঙ্গীয় পুলিশ নিয়ে গোবড়াকুড়া এলাকা থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি এম্বুলেন্সসহ তাকে আটক করে। আটক রফিকুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র। এ ঘটনায় হালুয়াঘাট থানায় তিনজনকে আসামী করে মাদক আইনে (মামলা নং-১৫, তারিখ ২২-০৪-২৪) দায়ের করেন পুলিশের এস আই আলাউদ্দিন।অন্যান্য আসামীরা হল হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া শাপলা বাজার এলাকার আনোয়ার হোসেন (৪০) ও গোবড়াকুড়া কয়লা ডিপু এলাকার বাবুল মিয়া (৪৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবড়াকুড়ার গ্রিন ভিও কিন্ডার গার্টেন স্কুলের সন্মুখ থেকে মাদকসহ মাদক পাচারে ব্যবহৃত এম্বুলেন্স (হায়েস-গাড়ী নং ঢাকা মেট্রো ছ-৭১৪০৬৫) গাড়িটিও জব্ধ করা হয়। পুলিশ জানায়, আটকৃত মাদকের আনুমানিক মুল্য তিন লক্ষ পঁচিশ হাজার টাকা। এ ঘটনায় হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক ভারতীয় মাদক আটকের জানান, আতটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরকেও আটক করার চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories