শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

রাশিয়া বিশ্বকাপের পর থেকেই ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যার ফলে গত বছরের সেপ্টেম্বরে হান্সি ফ্লিককে সরিয়ে দায়িত্বে আনা হয় ইউলিয়ান নাগেলসমানকে। প্রথম ধাপে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তি ছিল ৩৬ বছর বয়সী এই কোচের। এবার তার সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
নাগেলসমানের অধীনে এখন পর্যন্ত ছয়টি ম্যাচে জার্মানির ডাগআউট সামলে তিনটিতে জয়ের দেখা পেয়েছেন নাগেলসমান। ধুঁকতে থাকা দলটিকে ফিরিয়েছেন জয়ের ধারায়। যা বজায় রাখতে চান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।
চুক্তি বৃদ্ধি প্রসঙ্গে নাগেলসমান বলেন, এটি হৃদয়ের সিদ্ধান্ত। দেশের সেরা খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারা ও জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারাটা অনেক সম্মানের। সফল ও আকর্ষণীয় পারফরম্যান্সের মাধ্যমে আমাদের সুযোগ আছে পুরো দেশকে অনুপ্রাণিত করার।
‘মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দুটি সত্যিই আমাকে ছুঁয়ে গেছে। ঘরের মাঠে একটি সফল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে চাই আমরা এবং আমার কোচিং করা দল নিয়ে বিশ্বকাপে চ্যালেঞ্জ নিতে সত্যিই মুখিয়ে আছি।
গুঞ্জন ছিল আবারও বায়ার্নে ফিরতে পারেন নাগেলসমান। কেননা চলতি মৌসুম পর বর্তমান কোচ টমাস টুখেলকে ছেড়ে দেবে বায়ার্ন। তার বিকল্প খুঁজতে ইতোমধ্যেই তোরজোড় শুরু করেছে তারা। সেই তালিকা থেকে নাগেলসমান নামটি বাদই দিতে হলো। উল্লেখ্য, ২০২১-২৩ পর্যন্ত বায়ার্নের কোচ ছিলেন নাগেলসমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories