সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা মুরাদনগরে ডক্টরস ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল অনুমোদনহীন পরিচালনার অভিযোগ জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ দ্রুততম সময়ের মধ্যে অপ্রতিম হত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪ কিশোরগঞ্জে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ চুয়াডাঙ্গায় অপারেশন টেবিলে বিএনপি নেতার মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস

মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

কুমিল্লায় মাদকের বকেয়া টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের এক ব্যক্তি।
শুক্রবার এ ঘটনায় তিন ধর্ষককে আটক করেছে পুলিশ। বুধবার জেলার বরুড়া উপজেলার শাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু, তার সহযোগী মনির হোসেন ও মাহিন উদ্দিন।
জানা গেছে, মাদকাসক্ত আবুল খায়ের একই গ্রামের নুরুল ইসলাম নুরু থেকে নিয়মিত মাদক নিতেন। সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীর কাছে ৫ হাজার টাকা বাকি পড়ে যায় তার। কিন্তু বকেয়া টাকা দিতে না পারায় কৌশলে বুধবার স্ত্রীকে ওই মাদককারবারীর হাতে কৌশলে তুলে দেন খায়ের। ওইদিন গভীর রাতে স্থানীয় এক বিলে নুরু তার সহযোগী মনির ও মাহিনকে গৃহবধূকে ধর্ষণ করে। এরপর ওই গৃহবধূ তার বাবার বাড়িতে ঘটনাটি জানায়। পরে শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ বরুড়া থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন ধর্ষককে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার নারীর চাচা আলা উদ্দিন ওই গৃহবধূর স্বামী ও ধর্ষকদের বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তার স্বামীকেও খুঁজছে পুলিশ। তাকেও আইনের আওতায় আনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories