শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার

মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। জেনেভা থেকে এক বিবৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। আর এ অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।
শুক্রবার জেনেভা থেকে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে জাতিসংঘ।
এ অবস্থায় মালয়েশিয়াকে বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরিভাবে উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থা।
জাতিসংঘ বলছে, কাজের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশিরা মালয়েশিয়ায় যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারিত হচ্ছেন। বেশিরভাগ অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পান না।
কয়েক মাস ধরে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকরা খুব খারাপ অবস্থায় আছেন বলে জানিয়েছে সংস্থাটি। এমন অবস্থায় ভিসা শেষ করতে বাধ্য হন তারা। ফলে গ্রেফতার, আটক, দুর্ব্যবহার ও নির্বাসনের ঝুঁকিতে পড়েন বাংলাদেশি শ্রমিকরা।
এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতিসংঘের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মালয়েশিয়ায় ও বাংলাদেশের অপরাধ নেটওয়ার্কগুলোর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। কারণ এসব চক্রের বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের প্রতারণামূলক নিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা আরও বলেছেন, এসব চক্রের সঙ্গে দুই দেশের সরকারের কিছু উচ্চপর্যায়ের কর্মকর্তারা জড়িত। এটি ঠিক না, এটি বন্ধ হওয়া দরকার। এ অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
এর আগেও মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories