বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

পলাশবাড়ীতে বাবু হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার

গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর রাহেদুল ইসলাম বাবু হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার হতে ১৯ এপ্রিল, শুক্রবার পর্যন্ত গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মহদীপুর ইউপির পূর্ব গোপালপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ওয়ারেছ মিয়া (৩৫), বরিশাল ইউপির আমলাগাছী গ্রামের মন্টু মিয়ার ছেলে মুশফিকুর রহমান (২০) ও একই গ্রামের খলিল ফকিরের ছেলে ইসমাইল হোসেন (১৯)।
এলাকাবাসী জানায়, একটি গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে ১৭ এপ্রিল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল রাহেদুল ইসলাম বাবুকে এলোপাতাড়ি মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাত ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে নিহত বাবু’র বোন আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে এজাহার নামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা (নং- ১৬, তাং- ১৮/০৪/২০২৪) দায়ের করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) লাইছুর রহমান বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার খবর পাওয়ার পর জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন পিপিএম-এর নির্দেশে থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালান। ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories