শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জয় পেয়েছিল লিভারপুল। তবে এই জয় অলরেডদের কোনো কাজেই এলো না। প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে ছিল মোহাম্মদ সালাহর দল। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে হেরে থেকে বিদায় নিলো ক্লপের শিষ্যদের।
বৃহস্পতিবার ইতালির গিউইস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক আটালান্টার বিপক্ষে ১-০ জয়ের পরও সেমিফাইনালে যাওয়া হলো না রেডস বাহিনীর।
প্রথম লেগে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করে লিভারপুল। ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের গোল এনে দেন মোহাম্মদ সালাহ। এনফিল্ডে তিন গোলের বড় হারের পর এমন শুরুই প্রত্যাশিত ছিল।
এরপর ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। ওই এক গোলেই প্রথমার্ধে লিভারপুলকে আটকে ফেলে আটালান্টা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে বেশ রক্ষণাত্মক খেলতে থাকে আটালান্টা। ৭১ ভাগ বল দখল রাখা লিভারপুল অন টার্গেটে পাঁচটি শট নিয়েছিল। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও আটালান্টার ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফলে দুই লেগ মিলে ৩-১ ব্যবধানে হার নিয়ে কোয়ার্টার ফাইনালেই থামে ইংলিশ জায়ান্টরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories