বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে মাইশা হাসপাতালের মার্কেটিং কর্মকর্তার পাওনা টাকা না দিয়ে মারধর, অবশেষে টাকার বিনিময়ে থানায় আপোষ রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ এমবাপ্পে ও ভিনিসিয়ুসে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল বিএনপিকে লাল সালাম দিলেন ন্যান্সি অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ ৫ দিন ধরে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং

৭১ বছর পর সূর্যের কাছে আসছে এই ধূমকেতু, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

প্রায় ৭১ বছর পর সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে ধূমকেতু 12P/Pons-ব্রুকস। আগামী ২১ এপ্রিল দেখা যাবে বহুল কাঙ্ক্ষিত এ ধূমকেতু। যা বাংলাদেশ থেকেও দেখার সুযোগ মিলবে। বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।
যা উন্মুক্ত রাখা হয়েছে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডেভিল কমেট বা শিংওয়ালা ধূমকেতু। কারণ, সূর্যের কাছাকাছি ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো হয়। মাউন্ট এভারেস্টের চেয়ে বড় এই ধূমকেতু দেখার সুযোগ মিলবে বাংলাদেশ থেকেও।
বিরল এই ধূমকেতু পর্যবেক্ষণের জন্য যৌথ উদ্যোগ নিয়েছে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর টি-বাঁধ পদ্মাপারে ডেভিল ধূমকেতু এবং বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্প এর আয়োজন করা হয়। সেই সঙ্গে এখানে চাঁদ পর্যবেক্ষণেরও আয়োজন রাখা হয়েছিল। কিন্তু আকাশে মেঘ থাকায় ২১ এপ্রিল একই স্থানে চাঁদ পর্যবেক্ষণ করা হবে। যা উন্মুক্ত রাখা হবে সর্ব সাধারণের জন্য বলে জানা গেছে।
আয়োজকরা জানান, বিগত ৭১ বছর পর ২১ এপ্রিল ২০২৪ তারিখে ডেভিল ধূমকেতুটি সূর্যের সবচাইতে কাছে অবস্থান করবে। তবে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের সময় থেকে ঘণ্টা খানেক ধূমকেতুটি আকাশে অবস্থান করবে। দিগন্তের খুব কাছে থাকাতে নানা কারণে ধূমকেতুটি দেখার সম্ভাবনা খুব কম। তারপরও আমরা প্রস্তুত থাকবো ধূমকেতুটি দেখার জন্য। মেঘমুক্ত আকাশ হলে এটি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল হতে পারে। এছাড়াও আকাশে বৃহস্পতি গ্রহ এবং চাঁদ থাকবে। ধূমকেতুটি যতক্ষণ সম্ভব দেখার চেষ্টা করার পর আমরা বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories