বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

সেমিফাইনালে বায়ার্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৮৯ বার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাভারিয়ানরা।
দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখের জয় ৩-২ গোলে। দ্বিতীয় লেগে তাদের একমাত্র গোলটি জশুয়া কিমিখের।
রাফায়েল গুয়েরেইরোর পাস থেকে ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন তিনি।
প্রথম লেগে সার্জ গনাব্রি ও হ্যারি কেনের গোলে ড্র করেছিল বায়ার্ন। আর্সেনালের গোল দুটি করেছিলেন বুকায়ো সাকা ও লেয়ান্দ্রো ট্রোসার্ড।
এ নিয়ে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৩ ম্যাচের ৮টিতেই জিতল বায়ার্ন। ৩টিতে জিতেছে আর্সেনাল। ২টি ম্যাচ ড্র।
চলতি মৌসুমে আগেই লিগ জয়ের দৌড় থেকে বাদ পড়েছে বায়ার্ন। তাদের ১১ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুসেন। বাভারিয়ানরা বাদ পড়েছে জার্মান কাপ থেকেও। চ্যাম্পিয়ন্স লিগটাই এ মৌসুমে তাদের একমাত্র আশা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories