বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার

স্বামী পরিত্যক্তা নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সখ্যতা গড়ে তোলেন যুবক অনুপ কুমার চাকীর (৩০)। এরপর ওই নারীকে মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক গড়েন তিনি। তবে সংসার করতে চাইলে ওই নারীকে স্ত্রী বলে অস্বীকার করেন অনুপ। এরপর আদালতের মামলা হলে পলাতক ছিলেন তিনি। অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন তিনি।
বুধবার র‌্যাব-৩ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর তেঁজগাও এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি অনুপ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। মাগুরা সদর উপজেলার অনুপ লম্পট প্রকৃতির ধুরন্ধর লোক। ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। জানতে পারেন আট বছর আগে স্বামীর সঙ্গে ওই নারীর বিচ্ছেদ হয়। এ সুযোগে নারীর বাড়িতে আসা যাওয়া করেন অনুপ।
শামীম বলেন, ঝিনাইদহে একটি মন্দিরে নিয়ে সিঁদুর পরিয়ে বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ওই যুবক। সংসার করতে নারী অনুপের বাড়ি গেলে বিয়ের কথা অস্বীকার করেন তিনি। নারীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তিনি।
তিনি বলেন, অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ারও হুমকি দেন অনুপ। বিষয়টি জানাজানি হলে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করে নারীর পরিবার। আদালতের নির্দেশে ২ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় অনুপের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories