শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

গরমে শরীর ঠান্ডা রাখবে শসা-লেবুর জুস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার

গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন শসা-লেবুর পানীয় বা ‘কিউকামবার লেমন ড্রিংকস।’ শুধু শরীর ঠান্ডা নয়, বরং এই পানীয় পান করলে ত্বকও ভালো থাকবে।
অর্থাৎ গরমের কারণে ত্বকের প্রদাহ, ফুসকুড়ি বা ঘামাচির সমস্যা প্রতিরোধ করবে শসা-লেবুর এই পানীয়। এই পানীয় পান করার কয়েক সেকেন্ডের মধ্যে শরীরের আর্দ্রতা যোগাবে। এ ছাড়া এটি ত্বকেও পুষ্টি যোগায়। শসায় থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড ও ভিটামিন ‘সি’; যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ও কোষে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। এ ছাড়া শসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বলিরেখা কমাতে সাহায্য করে। অন্যদিকে লেবু ও শসায় থাকা ভিটামিন ‘সি’ শরীরে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে।
ফলে ত্বকের স্বাস্থ্য আরও ভালো থাকে। এছাড়া লেবুতে আলফা-হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ) আছে, যা ত্বকের মৃত কোষগুলোকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।
যেভাবে তৈরি করবেন এই জুস
শসা টুকরো করে কেটে তা ব্লেন্ড করে ছেঁকে নিন একটি গ্লাসে। এবার এতে সামান্য হিমালয়ান পিংক সল্ট ও লেবুর রস মিশিয়ে নিন।
চাইলে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন স্বাদ বাড়াতে। ব্যাস তৈরি হয়ে যাবে শসা-লেবুর সুস্বাদু পানীয়। চাইলে কয়েক টুকরো বরফের টুকরোও মিশিয়ে নিতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories