বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিয়াদকে গার্ড অব অনার দিলেন সতীর্থরা, অবসরে চলেই যাচ্ছেন ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১১২ বার

গুঞ্জনটা ছড়িয়েছিল কয়েকদিন আগেই। নিশ্চিত করছিলেন না কেউ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর-গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে হারারে টেস্টের পঞ্চম দিনের সকালের ঘটনা। মাঠে নামার আগে তাকে গার্ড অব অনার দিয়েছেন জাতীয় দলের সতীর্থরা। এরপরই সমীকরণ মেলাচ্ছেন অনেকে- মাহমুদউল্লাহ খেলে ফেলছেন তার শেষ টেস্ট! 

অবশ্য টেস্ট থেকে অবসরের ইচ্ছের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মাহমুদউল্লাহ জানিয়েছেন এই টেস্টের ৩য় দিন, গত শুক্রবার। জিম্বাবুয়ের স্থানীয় সময় সকালে টিম মিটিংয়ে ম্যানেজমেন্টকে মাহমুদউল্লাহ নিজের এ ইচ্ছের কথা জানান। অবশ্য এ বিষয়ে নিজে কোনো বক্তব্য গণমাধ্যমে বা সামাজিক যোগযোগ মাধ্যমে দেননি। তবে কথাটি গোপনও থাকেনি।

১৬ মাস টেস্ট দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ। এবারের জিম্বাবুয়ে সফরের আগে হঠাৎ করেই ডাক পড়ে তার টেস্ট দলে। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরির শঙ্কায় তাকে শেষদিকে দলে নেয় নির্বাচকরা। এরপর একাদশেও সুযোগ আসে।

সুযোগটা এবার কাজে লাগাতে ভুল করেননি তিনি। ৮ নম্বরে নেমে অসাধারণ এক শতরানে জানিয়ে দেন- পাঁচদিনের ম্যাচে ফুরিয়ে যাননি তিনি। ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টে খেলেন ক্যারিয়ার-সেরা ইনিংস। ঠিক এই ইনিংসটি খেলে অভিমানে সরে দাঁড়ানোর পরিকল্পনা করেন রিয়াদ। যদিও বিসিবির পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পাল্টাতে বলা হয়েছে বলে জানা গেছে। কিন্তু অভিমানের বরফ গলছে না!

২০০৯ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্সটনে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর খেলেছেন ৫০ টেস্ট। এবার টেস্ট ফরম্যাটে থামছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories