বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬৬ বার

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। আসন্ন সিরিজটির জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন করে দলে ডাক পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। নিগার সুলতানা জ্যোতিদের এই সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেটে।
এর আগে সিরিজ খেলতে ভারতের মেয়েরা বাংলাদেশে এসে পৌঁছাবেন ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল প্রথম টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ-ভারতের লড়াই মাঠে গড়াবে। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রির। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা ২টায়।
এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আসন্ন সিরিজের জন্য সফরকারীরা আগেই দল ঘোষণা করেছে। ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন আশা সোভানা ও সাজানা সজীবন। এছাড়া দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।
সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে দুই ফরম্যাটে বাজে দুটি সিরিজ খেলেছে জ্যোতির দল। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মেয়েদের কাছে তারা পাত্তাই পায়নি। তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই স্বাগতিকরা ধবলধোলাই হয়েছিল। তবে দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়ে নতুন করে শুরুর প্রত্যাশা টাইগ্রেসদের।
বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মারুফা আক্তার, মর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুলতানা আক্তার, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories