শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিকে ম্লান করে ৬ এপ্রিল নায়ক হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। মঙ্গলবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। এবার কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারিনের সেঞ্চুরিকে বিফল করে দিলেন বাটলার।
নারিনের সেঞ্চুরির সুবাদে কলকাতার ৬ উইকেটে ২২৩ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে পাল্টা শতক হাঁকিয়ে রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার। ৬০ বলে করেন ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি।
প্রথমে ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড় তোলেন নারিন। রাজস্থানের বোলারদের তুলোধুনো করে ঝড়ো ব্যাটিং এ সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় এই ব্যাটার। ৫৬ বলে করেন ১০৯ রান। ১৩ বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কা। এছাড়া আংক্রিস রঘুভানশী ১৮ বলে করেন ৩০ রান। যার ফলে ২২৩ রানের বড় স্কোর দাঁড়ায় কলকাতার।
জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন বাটলার। নিজের কবজায় রাখেন চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। ৯ বাউন্ডারি আর ৬ ছক্কার মারে ১০৭ রানের ইনিংসে ছিল তার। শেষ দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাজস্থান রয়্যালসের জস বাটলার। বাটলারকে সঙ্গে রিয়ান পরাগ পেয়েছেন ৩৪ রান ও রভমান পাওয়েল পেয়েছেন ২৬।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories