সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে

গাজীপুরে সাংবাদিকের বাসায় চুরি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার

গাজীপুরের সদরে সামান্তপুরে এক সাংবাদিকের বাসায় চুরি হয়েছে। এ ব্যাপারে সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত (১৪ এপ্রিল) রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা সাংবাদিক মোঃ ছানাউল্যাহ নূরীর সামান্তপুরস্থ বাসায় চুরি করে। তখন সাংবাদিক স্বপরিবারে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ভোর বেলা ফজরের নামাজ আদায়ের জন্য উঠলে বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ও দক্ষিণ পার্শ্বের দরজা খোলা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমারির তালা ভঙ্গা অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে সাংবাদিক ঘুম থেকে জেগে উঠে চুরির বিষয়টি টের পান। চোরেরা তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নগদ টাকা, জুতা, জামা, শাড়ি, ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার সহ আড়াই লাখ মালামাল নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার ২৯নং পুলিশিং বিটের দায়িত্বরত কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories