বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

পালমারের নৈপূণ্যে এভারটনকে উড়িয়ে দিলো চেলসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার

৩০ মিনিটেই মধ্যেই পূরণ করলেন হ্যাটট্রিক, এরপর আরও ১ গোল কোল পালমারের। তার দানবীয় পারফরম্যান্সে এভারটনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।
গতকাল সোমবার রাতে নিজেদের ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ২১ বয়সী পালমার বলতে গেলে এভারটনকে একাই ধসিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের এই তরুণ প্রথম গোল (১৩ মিনিটে) করেন বাঁপায়ের জাদুকরী শটে।
পালমার দ্বিতীয় গোল (১৮ মিনিটে) করেন হেডে, তৃতীয় গোল (২৯ মিনিটে) ডানপায়ের শটে আর বাকি গোলটি (৬৪ মিনিটে) করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে।
এভারটনের বিপক্ষে ৪ গোলের সুবাদে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ হয়ে গোলদাতা হয়েছেন পালমার। তার সমান ২০ গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে মোট ২৩ গোল করলেন পালমার। গত ৫ বছরের মধ্যে চেলসির প্রথম কোনো খেলোয়াড় এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়েন। তার আগে ২০১৮-১৬ মৌসুমে ২০ গোলের রেকর্ড করেছিলেন ইডেন হ্যাজার্ড।
চেলসির হয়ে বাকি গোল দুটি করেন নিকোলাস জ্যাকসন (৪৪ মিনিটে) ও বদলি খেলোয়াড় আলফি গিলক্রিস্ট (৯০ মিনিটে)।
৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে আছে চেলসি। আর ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে পঞ্চমস্থানে আছে এভারটন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories