সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা মুরাদনগরে ডক্টরস ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল অনুমোদনহীন পরিচালনার অভিযোগ জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ দ্রুততম সময়ের মধ্যে অপ্রতিম হত্যার বিচার সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত-৪ কিশোরগঞ্জে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ চুয়াডাঙ্গায় অপারেশন টেবিলে বিএনপি নেতার মৃত্যু, ক্লিনিকে ভাঙচুর জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস

কেএনএফের আরও চার সদস্য কারাগারে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার

পার্বত্য জেলা বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের আরও চার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে তাদের বান্দরবানের চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চার সদস্য হলেন রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫), বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।
আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আটক চারজনকে আজ আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য এবং ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা গাড়ির চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠান আদালত। রুমা-থানচির এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠানো হলো

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories