বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

মেসি-সুয়ারেজের গোলে মিয়ামির জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার

পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল ইন্টার মিয়ামি। মিয়ামির জয়ে ফেরার দিনে গোল করেছেন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দুই বড় তারকার স্কোর করার দিনে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে মিয়ামি।
যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) অ্যাওয়ে ম্যাচে তাক লাগানো গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে লম্বা ও জোরালো শটে স্পোর্টিং কানসাসের জালে বল জমা করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। চলতি মৌসুমে মিয়ামির হয়ে এটি পঞ্চম গোল মেসির।
৫ গোলের থ্রিলার ম্যাচের শুরুটা করে অবশ্য স্পোটিং কানসাসই। ম্যাচের ৬ মিনিটেই মিয়ামির জালে বল জমা করেন এরিক থম্ময়। এদিন আরও একটি গোল করেন এরিক। সেটি ম্যাচের ৫৮ মিনিটে।
কানসাসের প্রথম গোলটি মিয়ামি শোধ করে ১৮ মিনিটে। গোলটি করেন দিয়োগো গোমেজ। এরপর ৫১ মিনিটে মেসির দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ৭ মিনিট পর এরিকের গোলে ফের সমতায় ফেরে স্পোর্টিং কানসাস।
৭১ মিনিটে মিয়ামির জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। গোমেজের অ্যাসিস্টে গোল করেন উরুগুয়ে তারকা।
এই ম্যাচে গ্যালারি ছিল দর্শকঠাসা। প্রায় ৭৩ হাজার দর্শকদের অবশ্য দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছেন মেসি-সুয়ারেজ। স্পোর্টিং কানসাসের ঘরের মাঠ মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি।
দর্শক উপস্থিতি এদিন ২৮ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে। ২৮ বছর ধরে স্পোর্টিং কানসাসের কোনো ম্যাচে এত দর্শক হয়নি। এছাড়া এমএলএসের কোনো ম্যাচে দর্শক উপস্থিতিতেও রেকর্ড করেছে এটি। এমএলএসের ইতিহাসে একক কোনো ম্যাচে চতুর্থ সর্বোচ্চ উপস্থিতি এটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories