সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই ইরানে পারমাণবিক হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: টাকার কার্লসন ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে

‘ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ’ নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৭৭২ বার

দক্ষ, নির্ভিক, স্বচ্ছ পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে দেশের প্রগতিশীল সাংবাদিকদের সূ-সংগঠিত করার উদ্দেশ্যে ১৩ এপ্রিল ২০২৪ ইং শনিবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে কয়েকজন পেশাদার সৃজনশীল সাংবাদিকদের উদ্যোগে স্থানীয় একটি রেষ্টরেন্টে এক সভায় ‘ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ‘ নামে একটি সাংবাদিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
বিশিষ্ট সাংবাদিক এবং সংগঠক এ.কে.এম শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় পেশাদার সাংবাদিকদের পেশাগত মান, স্বচ্ছতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যত জীবনের আর্থ-সামাজিক নিরাপত্তার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এ.কে.এম শরিফুল ইসলাম খানকে আহবায়ক, সিনিয়র সাংবাদিক ও নাগরিক সংগঠক ইফতেখার শিশিরকে যুগ্ম আহবায়ক এবং সিনিয়র সাংবাদিক, কবি ও সংগঠক মৃনাল চৌধুরী সৈকতকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংবাদিক মো. কামরুজ্জামান, সাংবাদিক মো. আবু নাঈম , সাংবাদিক মো. খোকা আমিন, সাংবাদিক মাহবুব আলম রবিন, সাংবাদিক শেখ মো. জাহাঙ্গীর আলম, ও সাংবাদিক বাবু শংকর রায়।
সংগঠনটি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটিসহ তাদের সাংগঠনিক কার্যক্রম. লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে। এখানে প্রকাশ্য যে, মূলত দেশের পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করবে বলে ঘোষণা করা হয়।

আমাদের সাথেই থাকুন

One response to “‘ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ’ নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ”

  1. Qamruzzaman says:

    মেধাহীনরা আজ সাধুবেশী দুবৃত্য
    পাপাচারে পূর্ন স্বদেশ আমার
    বর্গীর শাসন,
    ভোটহীন ভোটের বিলাপ কেদে মরে
    আবালের ভিটায় মিথ্যা ভাষণ ।।
    —– কামরুজ্জামান
    পহেলা বৈশাখ 1431,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories