মাগুরায় ঈদে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাগুরা জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের একাধিক টিম জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চেকিং (চেকপোস্ট) অভিযান পরিচালনা করে। এ অভিযান চলাকালীন সময়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হয়।মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে হেলমেট ব্যবহার না করা,রেজিস্ট্রেশন ও বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কারণে সড়ক পরিবহন আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান পরিচালনাকালীন উপিস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মাগুরা।
Leave a Reply