সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জরিমানা থেকে বাঁচলেন নেইমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার

পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে নিজের বাড়িতে লেক বানানোয় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। এবার ব্রাজিলের একটি আদালত তার সেই জরিমানা মওকুফ করেছে।
সংবাদসংস্থা এএফপিকে বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, আদালতের রুল হাতে পেয়েছেন। নিজের বাড়িতে নেইমারের লেক বানানোর জন্য কোনো পরিবেশবিষয়ক লাইসেন্সের দরকার নেই।
এর আগে, মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় নেইমারকে জরিমানা করেছিল। তাদের অভিযোগ ছিল, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করা হয় এবং যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবায় ২০১৬ সালে প্রায় ১০ হাজার বর্গমিটার আয়তনের বাড়িটি কেনেন নেইমার। ওই বাড়িতে হেলিকপ্টার, স্পা ও জিম রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories