বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার

ইনজুরিতে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে ও উইকেটরক্ষক-ব্যাটার ফিন অ্যালেন। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি থেকে দু’জনেই নাম প্রত্যাহার করে নিয়েছেন।
গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ৫৩টি টি-টোয়েন্টি খেলা মিলনে। অন্যদিকে পিঠের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে অভিজ্ঞতা সম্পন্ন অ্যালেন। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের সুস্থ হওয়া নিয়েও শঙ্কা জেগেছে।
অ্যালেন ও ফিনের বদলি হিসেবে ব্ল্যাক-ক্যাপসদের দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেল ও অলরাউন্ডার জ্যাক ফকস। দেশের হয়ে এখন পর্যন্ত কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ফকসের।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগের কারণে প্রথম সারির ৯ জন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামবে কিউইরা। পাশাপাশি বিভিন্ন কারণে দলে নেই টিম সাউদি ও টম ল্যাথামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।
উল্লেখ্য, ১৮ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ২০ ও ২১ এপ্রিল হবে পরের দুটি ম্যাচ। এ ছাড়া ২৫ ও ২৭ এপ্রিল শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories