বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

কামিন্দু আইসিসির মাসসেরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৭৭ বার

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন কামিন্দু মেন্ডিস। টেস্ট সিরিজে বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন তিনি। এর ফলও পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডাইরকে পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটার হয়েছেন কামিন্দু।
সোমবার আইসিসি তাদের মার্চ মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। তাতে নাম আসে কামিন্দুর। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি ৩ ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি। তিন ম্যাচে যথাক্রমে করেন ১৯, ৩৭ ও ১২। তবে টেস্টেই বদলে দেন নিজেকে। সবচেয়ে বড় অবদান রেখেছেন দলের সিরিজ জেতায়।
সিলেটে প্রথম টেস্টে শ্রীলঙ্কা ৫৭ রানে ৫ উইকেট হারানোর পর নেমেছিলেন। নেমে করেন ১০২ রান। ব্যবধান গড়ে তুলেন ধনঞ্জয়া ডি সিলভার জুটিতে। দ্বিতীয় ইনিংসেও কামিন্দু করেন সেঞ্চুরি। এবার করেন ১৬৪ রান যা ক্যারিয়ার সেরা।
কামিন্দুকে আলো ছড়াতে দেখা যায় ৩০ মার্চ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও। প্রথম ইনিংসে তিনি করেন ৯২ রান। দুই টেস্টে তার ব্যাট থেকে আসে ৩৬৭ রান। এই পারফরম্যান্সই স্পষ্টই ছাপিয়ে যায় বাকিদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories