বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

ঠাকুরের ফাইফারে ভর করে হ্যাটট্রিক জয় লখনৌয়ের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে এবারের আইপিএল শুরু করেছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে পরের তিন ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। চতুর্থ ম্যাচে গুজরাট টাইটান্সকে রানে হারিয়ে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে লোকেশ রাহুলের দল।
রোববার আগে ব্যাট করে গুজরাটকে ১৬৪ রানের লক্ষ্য দেয় লখনৌ। জবাব দিতে ১৩০ রানেই গুটিয়ে যায় গতবারের রানার্স আপরা। এতে ৩৩ রানের জয় পায় লখনৌ। পাঁচ উইকেট শিকার করে এই ম্যাচের অন্যতম নায়ক ইয়াস ঠাকুর।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল। দুজনের ব্যাট থেকে আসে ৫৪ রান। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই।
২১ বলে ১৯ রান করে শুভমান আউট হলে ৫ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসন। ২৩ বলে ৩১ রান করেন সুদর্শন।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি বিআর শারাথও। ২ বলে ৫ রান করে শারাথ আউট হলে সাত রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গুজরাট।
এরপর গুজরাট শিবিরে হাল ধরার চেষ্টা করেন বিজয় শঙ্কার এবং দর্শন নালকান্ডে। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। বিজয় ১৭ রান এবং ১১ বলে ১২ রান করে আউট হন দর্শন। ৩ বলে শূন্য রান করেন রশিদ খান।
কিন্তু এক প্রান্ত থেকে লড়াই করতে থাকেন রাহুল তাওয়াতিয়া। ২৫ বলে ৩০ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাট। শেষ দিকে ২ বলে ৪ রান করে নুর আহমেদ আউট হলেও ৭ বল থাকতেই ১৩০ রানে অলআউট হয় গুজরাট। এতে ৩৩ রানের জয় পায় লখনৌ।
লখনৌ সুপার জায়ান্টসের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন ইয়াস ঠাকুর। এ ছাড়াও কুর্নাল পান্ডিয়া তিনটি, নাভিন উল হক এবং রবি বিষ্ণই একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি লখনৌ। দলীয় ১৮ রানে দুই উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের চতুর্থ বলেই সাজঘরে ফেরেন কুইনটন ডি কক (৬)। ৭ বলে ৭ রান করে ফেরেন দেবদূত পাডিক্কেল।
মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লোকেশ রাহুল। ৩১ বলে ৩৩ রান করে রাহুল আউট হলেও ৪০ বলে ফিফটি তুলে নেন স্টোইনিস। ৪৩ বলে ৫৮ রান করে আউট হন এই অজি ব্যাটার।
আইয়ুস বাদোনি করেন ১১ বলে ২০ রান। এরপর ব্যাট চালাতে থাকেস নিকোলাস পুরান। শেষ পর্যন্ত পুরানের ২২ বলের ৩২ রানের ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্টস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories