শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

অবশেষে সাবিনা-সানজিদারা পেলেন বেতনের স্থায়ী সমাধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

বিভিন্ন স্পন্সরের কাছ থেকে প্রাপ্ত টাকা দিয়ে এতোদিন বাংলাদেশ নারী ফুটবলারদের বেতন দেওয়া হতো। এতে করে তৈরি হতো অনিশ্চয়তা। বেতন সংক্রান্ত জটিলতায় গত বছর নারী ফুটবলাররা ক্যাম্পও বয়কট করেছিলেন। তবে এখন থেকে আর এ ধরণের কোন সমস্যা তৈরি হবে না। বাংলাদেশ নারী ফুটবলারদের বেতন এখন থেকে ফিফার দেওয়া অনুদান থেকে দিতে পারবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেজন্য কোন স্পন্সরের কাছে আর যাওয়ার প্রয়োজন হবে না। এমনটা নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
নারী ফুটবলারদের আবেদনের ভিত্তিতেই এবার এসেছে নতুন সিদ্ধান্ত। এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা ফিফার কাছে আবেদন করেছিলাম যাতে মেয়েদের বেতনটা ফিফা অনুদান থেকে দেওয়া যায়। যা নিয়ে আসলে কিছু প্রশ্ন ছিলো। আমরা ফিফাকে এই ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছি। মেয়েদের বেতন এখন ফিফার অনুদান থেকে দেওয়া হবে। যেটা আমরা চলতি এপ্রিল মাসে গ্রহণ করব।
বছর সেপ্টেম্বরে নারী ফুটবলারদের বেতন বাড়ায় বাফুফে। ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া শুরু হয় বেতন। অধিনায়ক সাবিনা খাতুন যেমন মাসে ৫০ হাজার টাকা বেতন পান। কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জনের বেশি ফুটবলারের বেতন বাবদ খরচ হয় প্রায় ১১ লাখ টাকা। এছাড়াও বয়সভিত্তিক খেলোয়াড়দের বেতন দিয়ে থাকে বাফুফে।
প্রতি বছর ফিফার কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার মতন অনুদান পায় বাফুফে। ইমরান জানান, মেয়েদের বেতন এই ফান্ড থেকে দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় তাদের কিছু প্রজেক্ট থেকে দূরে সরতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories