সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ক্যাম্প ছাড়লেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৯১ বার

অধিনায়কত্ব ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের ক্রীড়াঙ্গন। এক সিরিজ পরেই শাহিন আফ্রিদিকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে।
এর পরিপ্রেক্ষিতে শাহিন আফ্রিদি বলেছিলেন, ‘আমাকে এমন কোন জায়গায় দাঁড় করাবেন না, যেন আমার নিষ্ঠুর ও বেপরোয়া চেহারা দেখাতে হয়।
দেশটির ক্রিকেটের অনেক তারকারই পছন্দ হয়নি এমন সিদ্ধান্ত। পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক শহীদ আফ্রিদি সরাসরিই সমালোচনা করেছেন এই নিয়ে। এরপর আবার শাহিনের নামে ভুয়া এক বিবৃতিও প্রচার করেছিল পিসিবি। সেটা নিয়ে সমালোচনা সামাল দিতে তড়িঘড়ি করে বৈঠকও করেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি।
গব মিলিয়ে এই তরুণ পেসারের ওপর চাপ একটু বেশিই ছিল। শাহিন নিজেও একপ্রকার হুমকি দিয়ে রেখেছিলেন। এবার নতুন খবর, পাকিস্তানের কাকুলে সেনাবাহিনীর অধীনে পরিচালিত ফিটনেস ক্যাম্প থেকেও সরে এসেছেন তিনি। অবশ্য এমন সিদ্ধান্ত কোনো ক্ষোভের বশে নেওয়া হয়নি। সেটাও নিশ্চিত করেছে পিসিবি।
ক্যাম্প শেষের দিনদুয়েক আগে পারিবারিক কারণ দেখিয়ে বিদায় নেন এই পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্যাম্প ছাড়ার পরপরই শাহীন সরাসরি নিজ বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন।
বিবৃতিতে তারা এও জানায়, নিকটাত্মীয়ের অসুস্থতার কারণে ক্যাম্প ছাড়েন শাহিন আফ্রিদি। যদিও পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ অসিম মুনীরের সঙ্গে ক্রিকেটারদের ইফতার ও ডিনার আয়োজনে শাহিন আফ্রিদি যোগ দেবেন।
শাহিন আফ্রিদির সঙ্গে একই দিনে ক্যাম্প ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও শাহিবজাদা ফারহান। যদিও তারা ঠিক কী কারণে ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন, তা স্পষ্ট করে বলা হয়নি।
২৫ মার্চ থেকে শুরু করে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার কথা বাবর-রিজওয়ানরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণের আয়োজন করেছে পিসিবি। মূলত এই ক্যাম্প থেকে খেলোয়াড়দের ফিটনেস ফেরানোর দিকেই বিশেষ জোর দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories