রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মেসিবিহীন মায়ামির বিপক্ষে মন্টেরির জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে মেসিবিহীন ইন্টার মায়ামি। বৃহস্পতিবার মন্টেরির বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ইনজুরির কারণে মায়ামির জার্সিতে শেষ কয়েকটি ম্যাচ মাঠে নামা হয়নি মেসির। বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে ছাড়া জয়ের দেখা পায়নি তার দলও। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মন্টেরির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি।
ম্যাচে প্রথম গোলের দেখা পায় মায়ামি। সুয়ারেজ, বুস্কেটস, ডেভিড রুইজরা দলকে দুর্দান্ত শুরু এনে দেন। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় তারা। টমাস অ্যাভিলেস গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন রবার্ট টেইলর।
দ্বিতীয়ার্ধে মায়ামির কঠিন পরীক্ষা নেয় মন্টেরি। ম্যাচের ৬৫ মিনিটে রুইজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে মন্টেরি, ক্লাবটির পক্ষে গোল করেন মেজার। ম্যাচ যখন ড্র হওয়ার পথে ঠিক তখনই জয়সূচক গোলের দেখা পায় মন্টেরি।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে জর্জ রদ্রিগেজ মন্টেরিকে লিড এনে দেন। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ার পর আর সমতায় ফিরতে পারেনি মায়ামি। ফলে প্রথম লেগে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়ে তারা। ১১ এপ্রিল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories