শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলছে অজিরা।
এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতও বাংলাদেশে আসবে। এই সিরিজটি অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে। সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী।
বুধবার পাঁচ ম্যাচের সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ দুটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।
২ এবং ৬ মে হবে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ দুটি দুপুর ২টায় শুরু হবে। এ ছাড়া সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ৯ মে। এটিও দিবা-রাত্রির ম্যাচ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সিরিজের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে।
এর আগে গত বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। সেই সফরে ভারতকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল টাইগ্রেসরা। সেবার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories