রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

সিরাজগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪২ বার

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এই ঘটনাটি ঘটে।
গার্ডারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে। আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ।
ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারি পরিচালক আব্দুল মান্নান জানান, বেলা সাড়ে ১১টার সময় বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার হঠাৎ ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন ও আহত হয় আরও ২ জন।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টার চেষ্টায় আটকেপড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories